• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৮ এপ্রিল রাতে সন্তোষপুর ইউনিয়নের বড় ধনীরপাড় নামক স্থানে পাগলা বাজার হতে দক্ষিণ অনন্তপুরগামী রাস্তা থেকে ফুলবাড়ী থানাধীন দক্ষিণ অনন্তপুর গ্রামের মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন(৩২) ও মোঃ সাইফুর রহমান (৩৮)কে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতারের করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের সাথে যাদের লিংক আছে, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্ঠা করছি। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা ও সহায়তা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category