• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে পোরশা কলেজ ছাত্রলীগ

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আর্থিক সহযোগীতা নিয়ে ক্যান্সারে আক্রান্ত শিশু মাইশার পাশে পোরশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ। মাইশা উপজেলার নিতপুর মাস্টারপাড়ার দরিদ্র মীর হোসেন ও রোজিনা বেগমের ৪র্থ সন্তান। মাইশা ক্যান্সারে আক্রান্তের বিষয়ে জানার পর পোরশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সদস্যরা এ উদ্যেগ গ্রহণ করেন। কলেজ ছাত্রলীগ আহবায়ক আজিজুল হাকিম শাহ্ জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ এর সার্বিক দিকনির্দেশনায় ক্যান্সারে আক্রান্ত শিশু মাইশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে তারা কাজ শুরু করেন। ইতিমধ্যে বৃহস্পতিবার তার নেতৃত্বে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে তারা শিশুটির হাতে নগদ তিন হাজার টাকা তুলে দিয়েছেন। তবে দরিদ্র পরিবারের ওই শিশুটির চিকিৎসায় আরো সহযোগীতা দেওয়ার জন্য তারা কাজ করছেন বলে তিনি জানান। আর এতে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল মামুন শর্ত, সদস্য ফাহিম আল আমির, রনি কুমার বর্মন, মাসুদ রানা স্বপন, হাবিবুর রহমান, আব্দুল্লাহ, রাজু, রাজিম বাবু এবং কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক ও কলেজের সাধারণ শিক্ষার্থী গণ সহযোগীতা করার জন্য এগিয়ে আসছেন বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category