• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

খান জাহান মাজার দিঘির পুরুষ কুমিরের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান (র.) এর মাজারের দিঘিতে পুরুষ কুমিরটি মারা গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে দিঘির দক্ষিণ-পশ্চিম কোনো কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, খাদেমসহ দর্শনার্থীরা ছুটে আসেন দিঘীর ঘাটে। সন্ধ্যায় দিঘির উত্তর পাড়ে কুমিরটিকে তোলা হয়েছেকুমিরটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা ভেটেনারি কর্মকর্তা মনোহর চন্দ্র মন্ডল।মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলেন, ‘কুমির আটকে রেখে মানুষের কাছ থেকে পয়সা নেওয়া হতো। প্রায় ৭-৮ মাস ধরে মুস্তাফা ফকিরের পুকুরে আটকানো ছিল কুমিরটি। এতদিন ধরে কুমির এক জায়গায় থাকে না। আমরা এ বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগও করেছি। এই কুমির মেরে ফেলা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
কুমিরটির মৃত্যুর বিষয়ে জানার জন্য মোস্তফা ফকিরের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী শাকিলা বেগম বলেন, ‘দুপুরে দীঘিতে আমার ননদ কুমিরটির মরদেহ ভাসছে দেখে আমাকে জানায়। কীভাবে কুমিরটি মারা গেছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারব না। কুমিরটি এতদিন আমার স্বামী মোস্তফা ফকিরের দায়িত্বে ছিল তিনি গত কয়েকদিন আগে কুষ্টিয়া গেছেন।’ বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। এখানে মাদ্রাজ থেকে আনা দুটি কুমির ছিল একটি বড় একটি ছোট। বড় কুমিরটি মারা গেছে। এখানে খাদেমদের অভিযোগ আছে। কুমিরের ময়না তদন্ত করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
খ্রিষ্টীয় ১৪ শতকের প্রথম দিকে নিজের শাসনামলে হযরত খানজাহান এই দিঘিতে ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি কুমির ছাড়েন বলে কথিত আছে। সেই থেকে কুমির এই মাজারের ঐতিহ্য। এখানকার কুমির দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শণার্থী নিয়মিত বাগেরহাটে আসেন।
২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী হয়রত খান জাহান (র.) এর মাজারের দিঘির শতবর্ষী কুমিরের শেষ বংশধর ‘ধলা পাহাড়’ মারা যায়। এরপর থেকে ভারত থেকে আনা দুটি কুমির ছিল এখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category