• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে রাবির জিয়া হলে ক্যান্টিনে তালা

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনের দরজায় তালা লাগিয়ে আন্দোলন করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। এ সময় তারা খাদ্যের নতুন মূল্য তালিকা তৈরি করে সেই দাম কার্যকর করারও দাবি জানান।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ তোলে তাদের সাথে কথা না বলে হল প্রাধ্যক্ষ ছাত্রলীগ এবং ক্যান্টিন মালিকের সাথে মিলে নিজেদের ইচ্ছেমতো খাবারের বর্ধিত মূল্য তালিকা তৈরি করেছে। হলের আবাসিক শিক্ষার্থী বাঁধন বলেন, আমাদের সাথে আলোচনা না করে হল কর্তৃপক্ষ এবং ক্যান্টিন মালিক নিজেদের যথেচ্ছা দাম বৃদ্ধি করেছে। নতুন বর্ধিত মূল্য তালিকায় যে দাম নির্ধারণ করা হয়েছে তারচেয়ে বাইরেই দাম কম। তাহলে ভর্তুকি থাকা সত্তে¡ও হলে বেশি দাম কেন হবে।
আমরা চাই খাবারের দাম সাধারণ শিক্ষার্থীদের আয়ত্তের মধ্যে থাকবে এবং মানসম্মত খাবার পরিবেশন করবে। সরেজমিনে দেখা যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যান্টিনের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রাধ্যক্ষের কাছে নতুন মূল্য তালিকা করে সেটা কার্যকরের দাবি জানায়। এদিকে নতুন বর্ধিত মূল্য তালিকার বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা খাবারের একটা রেট দিয়েছে এবং জানিয়েছে এই রেটে খাবার পরিবেশন করলে আমরা খেতে পারবো। আমি সেটা নিয়ে ক্যান্টিন মালিকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই তালিকায় তিনি ক্যান্টিন চালাতে পারবেন না, তখন আমি বলেছি তাহলে আমার পক্ষেও আর আপনাকে রাখা সম্ভব না। তিনি আরও বলেন, গতকাল আমাকে হল সুপার কল দিয়ে বলেছিল যে খাদ্যের নতুন মূল্য তালিকা দিয়েছে। আমি জানিয়ে দিয়েছি বাকি হলের খাবারের দামের সাথে সমন্বয় করে যেন স্বাক্ষর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category