• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

গলাচিপায় গ্যাস ট্যাবলেট খেয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গ্যাস ট্যাবলেট খেয়ে তামান্না আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দিন রাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার কারণ জানতে পারেনি। তামান্না ওই গ্রামের আনোয়ার তালুকদারের নাতনী ও রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কামাল প্যাদার মেয়ে। তামান্না তার নানা বাড়িতে থেকে কলেজে লেখাপড়া করতেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।
গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েণ বলেন, শুক্রবার লাশের ময়নাতদন্তের সকল কার্য়ক্রম বরিশালে সম্পন্ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category