• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গলাচিপায় জেলা পরিষদের জায়গা বেদখল ও ছাদসহ পাকা ঘর নির্মাণ

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২ এপ্রিল, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জেলা পরিষদের জায়গা বেদখল ও ছাদসহ পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সজল সাহার বিরুদ্ধে। সজল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সাহা বাড়ির মৃত রাখাল চন্দ্র সাহার ছেলে। আর ভুক্তভোগী একই এলাকার মৃত যতীন্দ্র নাথ সাহার ছেলে নেপাল সাহা।
সরেজমিনে গিয়ে জানা যায়, সজলের নেই জেলা পরিষদের কোন অনুমোদন। লীজ প্রদান বা নবায়ন বন্ধ থাকা সত্তে¡ও তিনি কলেজ রোডের দক্ষিণ পার্শ্বে ১০৪ নং প্লটে গোপাল সাহার রেকর্ডীয় জায়গার সামনের অংশের জেলা বোর্ডের জায়গায় অবৈধভাবে ছাদ ঢালাই দিয়ে পাকা ঘর নির্মাণ করছেন। এছাড়াও সজল নিজের বাসার সামনে জেলা পরিষদের জায়গায় বিশাল দোকান ঘর উঠিয়ে থেমে যাননি, আরও ঘর নির্মাণ করেছেন। উক্ত প্লটের পিছনে যাদের বসবাস, তাদের লীজ পাওয়ার অধিকার থাকলেও আজ তারা অসহায়।
ভুক্তভোগী নেপাল সাহা বলেন, সজল অবৈধভাবে আমার রেকর্ডীয় জায়গার সামনের অংশের জেলা বোর্ডের জায়গায় পাকা ঘর নির্মাণ করছে। এতে আমরা অনেক সমস্যায় পড়ছি। এই জায়গা দিয়েই আমাদের চলাফেরা করতে হয়। এমনকি এই জায়গা দিয়ে পৌরসভার পানির লাইন ও ড্রেনের লাইন নেওয়া হয়েছে। আমাদের বাসার সামনে জেলা পরিষদের এই জায়গা যাতে আমরা লীজ পেতে পারি তার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত সজল সাহা বলেন, জেলা বোর্ডের ওই জায়গা আগে আমার ভাগ্নে সুব্রত সাহার নামে লীজ কাটা ছিল। বর্তমানে ওই জায়গা আমার নামে লীজ কাটার জন্য আবেদন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category