• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সরাসরি কৃষকের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭টায় অফিসার্স ক্লাব মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় শুরু হওয়া এ সবজি বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে সবজির যে দাম তা মধ্যবিত্ত এবং নি¤œ আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি- তারা সরাসরি তাদের উৎপাদিত পণ্য এখানে বিক্রি করবে। তাদের দোকান ভাড়া দিতে হবে না। এতে করে ভোক্তা বাজার থেকে অনেক শ্¯্রয়ী মূল্যে সবজি কিনতে পারবে।’
এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সোনালী ব্যাংক ম্যানেজার রিপন সাহা, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, ব্যবসায়ী হাজী মনির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানায় তারা এবং বাজারের চেয়ে কম মূল্যে সবজি কিনতে পেরে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category