• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

আমলায় বন্ধন সংস্থার উদ্যোগে ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

দিনকাল বিডি / ৩৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
সমাজে পিছিয়ে পড়া অসহায় নারীদের স্বাবলম্বী করতে ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন ) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বন্ধন সংস্থা, আমলা অফিস কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

বন্ধন সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক, আমলা শাখার সুযোগ্য ব্যবস্থাপক মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসডা সংস্থার নির্বাহী পরিচালক আহসান হাবীব মানিক, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম, বন্ধন সংস্থার সমন্বয়কারী খাইরুল আলম, উপ-পরিচালক ওবায়দুল্লাহ ও প্রশিক্ষক শেফালী খাতুন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে বন্ধন সংস্থা যে উদ্যোগ নিয়েছে, তা অতি প্রশংসনীয়। দিন দিন নারীরা সচেতন হচ্ছে এবং নিজের পায়ে দাঁড়াতে শিখছে। তিনি নারীদের উদ্দেশ্যে আরো বলেন, যদি ইচ্ছা থাকে একটি সেলাই মেশিন দিয়ে একটি পরিবারের ভরণ-পোষণ চালানো সম্ভব। ৩ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২৮ জন নারীদের মাঝে ফ্রী সেলাই মেশিন বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category