• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

শ্রীপুরে বন বিভাগের অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে – ডাক্তার বাচ্চু

দিনকাল বিডি / ১২৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী মুরগী বাজার, সাইটালিয়া ও উত্তর পেলাইদ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫৬টি স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বন বিভাগের লোকজন।

খবর পেয়ে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের পাশে গিয়ে দাঁড়ান।

বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে উত্তর পেলাইদে চার দিনের একটি বাচ্চাকে নিয়ে মা খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখে আপ্লুত হয়ে পড়েন তিনি।

ডাক্তার বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন রিসোর্ট এবং শিল্প প্রতিষ্ঠানে বনের জায়গা দখল করে রাখলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না বন বিভাগের লোকজনকে।

কিন্তু আজ অসহায় খেটে খাওয়া মানুষের শেষ আশ্রয়স্থল টুকু ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। ডাক্তার বাচ্চু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবেন তিনি।
বন বিভাগের অভিযানে যদি কোন ত্রুটি থাকে সে বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category