• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গলাচিপায় বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি মাঠে এটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জুনিয়র কিংস ১-০ গোলে বাংলা টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে সাহায্য করে- এই ধারনাকে সামনে রেখে বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি পরিবার আন্তঃশ্রেণি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেদওয়ান তালালের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. জহিরুন্নবি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, পূবালী ব্যাংক পিএলসি গলাচিপ শাখার অপারেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. জহিরুল ইসলাম, সালেহা খাতুন সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মো. নাসিম রেজা বলেন, ‘এই ধরনের খেলাধুলার আয়োজন বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলে করে থাকে, কারণ বেসরকারি প্রতিষ্ঠানের অনেক জবাবদিহিতা থাকে। বিশ্বের উন্নত দেশগুলোয় এ ধরনের একাডেমিতে পড়ালেখার পাশাপাশি ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয়। এ জন্যই তারা খেলাধুলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থাকে। বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিকে ধন্যবাদ তারা এ ধরনের ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। এই প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’
ফাইনাল ম্যাচে স্কুল ক্যাম্পাসে ছিল টানটান উত্তেজনা। প্রথমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে প্রধান অতিথি ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খেলাটি পরিচালনা করেন বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মো. রিয়াদ হোসাইন। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক লুতফর রহমান আওলাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category