• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গলাচিপায় ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা ২০২৩-২৪ কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদের বøক প্রদর্শনীর ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কিসমত হরিদেবপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে কৃষকরা যেমনি লাভবান হচ্ছেন তেমনি দেশ দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী কৃষক ভাইরা সরকারের এই প্রজেক্টকে সফল করবেন এই প্রত্যাশা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা ও গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক প্রতিনিধি কাওসার আহম্মেদ তালুকদার, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category