• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গলাচিপা ডিউজ ক্রিকেট কার্নিভাল শুভ উদ্বোধন করেন ইউএনও মো.মহিউদ্দিন আল হেলাল

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় তরুণ প্রজন্মকে মূলধারার ক্রিকেটের সাথে পরিচয় করে দিতে শুরু করেছেন ডিউজ ক্রিকেট কার্নিভাল। সোমবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গলাচিপা ডিউজ ক্রিকেট কার্নিভাল শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন ডিউজ কার্নিভালের পৃষ্ঠপোষক ও উদ্যােক্তা ইন্জিনিয়ার কাওসার নাঈম রেজা শুভ্র , বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির পরিচালক মোঃ রিয়াদ হোসাইন , বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেদওয়ান করিম তালাল প্রমূখ।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ইন্জিনিয়ার কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব বনাম গলাচিপা ক্রিকেট একাডেমি। এরপরে টচে জয়লাভ করে ইঞ্জিনিয়ার কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব ব্যাটিং সিদ্ধান্ত নিয়ে ৩০ ওভার শেষে ২৩১ করেন জবাবে গলাচিপা ক্রিকেট একাডেমি ৯ উইকেট হারিয়ে ২৩২ রান করে জয় লাভ করেন।

ইন্জিনিয়ার কাওসার শুভ্র বলেন, আজকের ডিউজ ক্রিকেট কার্নিভালের মূল উদ্দেশ্য ভবিষ্যত প্রজন্মকে সত্যিকারের ক্রিকেট বল-ব্যাটে খেলার সাথে পরিচিত করা। সেই লক্ষ্যে আমি ইঞ্জি: কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করেছি। গলাচিপার ক্রিকেট খেলায় যাতে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়েরা সুযোগ পায়। আমাদের লক্ষ জাতীয় পর্যায়ে খেলতে গলাচিপার তরুণদের মনে আত্মবিশ্বাস জন্মানো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, খেলাধুলা হবে খেলোয়াড় তৈরির জন্য। খেলা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। তরুণদেরকে স্বপ্ন দেখাতে হবে খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে। এসময় তিনি ডিউজ ক্রিকেট কার্নিভাল ও স্পোর্টস ক্লাবকে সহযোগিতা করার সুযোগ করে দিবেন বলে আশ্বাস দেন।

খেলা শেষে ৬২ রান করে ম্যান অব দা ম্যাচ অর্জন করেন মোঃ মনির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category