• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন ও ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ২১ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন ও ফেনসিডিল-সহ মোঃ রুহুল আমিন ওরফে রুহুল (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
শনিবার (২০ মে) ভোর সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন পদ্মার দ‚র্গম চর আষাড়িয়াদহ সাহেব নগর গ্রামের নিজ বসতঘর থেকে ১কেজি হেরোইন ও ১৮বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি: মোঃ রুহুল আমিন ওরফে রুহুল, সে গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ সাহেব নগর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা এলাকার পদ্মার দ‚র্গম চর আষাড়িয়াদহ গ্রামে রাতভর অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ১৮বোতল অবৈধ ফেন্সিডিলসহ রুহুল নামের তালিকাভুক্ত একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলানদায়ের করা হয়েছে বলে জানা গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category