• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

গোদাগাড়ীতে ৫৫ লাখ টাকার সোনার বারসহ আটক ১, পলাতক ২

দিনকাল বিডি ২৪ / ২৬২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকা
থেকে ৫টি সোনার বারসহ মোঃ মোশারফ হোসেন (২০) নামে এক যুবককে
আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার হাটপাড়া ঘাট
এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের
মোঃ নাইমুল ইসলামের ছেলে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ
জানতে পারে, পৌরসভার হাটপাড়া ঘাট এলাকা স্বর্ণ চোরাচালান হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানর চালিয়ে সন্দেহজনকভাবে এক
ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পুঙ্গির ভাঁজে লুকানো
অবস্থায় ৫টি সোনার বারের কাটা অংশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ২৯৪.১৩ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ
৮১ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে মোশারফ জানায়, পলাতক ডাবলু ও জাহিদসহ আরও দুই-
তিনজনের সহযোগিতায় সে বিভিন্ন জেলা থেকে সোনা সংগ্রহ করে
ভারতে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার
সহযোগী ডাবলু ও জাহিদ পালিয়ে যায়।
আটক মোশারফ হোসেন এবং পলাতক ডাবলু ও জাহিদের বিরুদ্ধে
গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে একটি
মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের অংশ
হতে পারে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category