• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন

গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মার্ডি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ৩ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে একাধিক
মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী ব্যাজন
মার্ডি‘কে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৩টায় গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজার
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী শ্রী ব্যাজন মার্ডি (৫৬), সে গোদাগাড়ী থানার
শাহাপুর ময়হাপাড়া গ্রামের মৃত ফকর মার্ডির ছেলে।
শনিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি
আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন কাকনহাট বাজার
এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী ব্যাজন মার্ডি ছদ্মবেশে
দীর্ঘদিন যাবত গা ঢাকা দিয়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত
স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে
ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদক মামলায়
বিজ্ঞ আদালত কর্তৃক ৩ বছরের সাজা ঘোষনার পর থেকে সে দীর্ঘদিন
লোকচক্ষুর আড়ালে অবস্থান করছিল।
পরে গ্রেফতার আসামীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। শনিবার
সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে
গোদাগাড়ী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category