• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোদাগাড়ীতে বিপুল পরিমান গঁাজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম 

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান গঁাজা-সহ মোঃ ডালিম রেজা (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১০টায় গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫ কেজি গঁাজা উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারী মোঃ ডালিম রেজা (৩০), সে চঁাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মোঃ তুফানীর ছেলে।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশ জানতে পারেন, গোদাগাড়ী মডেল থানাধীন কাদিপুর গ্রামে রাজশাহী হতে চঁাপাইনবাবগঞ্জগামী মহাসড়কের ফঁাকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গঁাজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী ডালিম রেজাকে গ্রেফতার করে এসআই মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় ৫টি চটের বস্তায় পলিথিনের ভিতর পোটলা করা ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গঁাজা উদ্ধার করা হয়।  

গ্রেফতার মাদক কারবারী মোঃ ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চঁাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

গঁাজা উদ্ধারের ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category