• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে মাটির নিচে পুতা ছিলো ৩কোটি টাকার হেরোইন, গ্রেফতার-১

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর থেকে ৩কোটি টাকা মূল্যের হেরোইন-সহ মোঃ রাসেল (২৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৭টায় গোদাগাড়ী থানাধীন চর ভ‚বনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩কেজি হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ রাসেল (২৫), সে গোদাগাড়ী থানার চর-ভ‚বনপাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারে গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভ‚বনপাড়া গ্রামের মাদক কারবারী মোঃ আব্দুর রহিম ও মোঃ রাসেল মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

এমন তথ্যের ভিত্তিতে মাদক কারবারী মোঃ রাসেলের বসতবাড়ীর চতুরদিক থেকে ঘেরাও করে রাসেলকে হাতে নাতে আটক করে র‌্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার অপর সহযোগী মাদক কারবারী মোঃ আব্দুর রহিমের বাড়ীর পার্শে¦ মাটির নীচে হেরোইন পুতে রাখা আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুর রহিমের বসতবাড়ী ঘেরাও কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে একটি চাষকৃত মাটির ২ফিট গভির গর্তে পুতে রাখা অবস্থায় ৩কেজি হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ৩কোটি টাকা।

গ্রেফতার মাদক কারবারী রাসেল স্বিকার করে জানায়, তার বাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ার সে ও তার সহযোগী রহিম দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকার থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী-সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category