• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোমস্তাপুরে ওয়ান শুটারগান ও ফেনসিডি-সহ অস্ত্র ও মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ১টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেনসিডিল-সহ মোঃ সামিন (৩৫) নামের এক অস্ত্র মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের ইমামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সামিন আলী (৩৫), সে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার থানা-গোমস্তাপুর থানার ইমাম নগর গ্রামের মোঃ একরামুল হকের ছেলে।

বুধবার (৩ জানুয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মোঃ সামিন একজন পেশাদার মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত এলাকায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান মাদক ব্যবসায় এবং এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্য নিজের কাছে রেখেছিল।

এ ব্যপারে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category