• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

গ্লোরী টেক্সটাইল এন্ড এ্যাপারেলসের চুরি হওয়া মাল উদ্ধার করলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় খারুয়ালী এলাকায় অবস্থিত গ্লোরী টেক্সটাইল এন্ড এ্যাপারেলস লিঃ এর কতিপয় কর্মকর্তা পরস্পর যোগ সাজসে গত ১২ জুলাই ফ্যাক্টরির কেন্দ্রীয় ভান্ডার হতে ৩১৯ কেজি কটন কাপড় চুরি করে আত্মসাৎ করে।
ঘটনার দিন ঘটনা স্থল থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ চারজনকে আটক করে ভালুকা মডেল থানায় সোপর্দ করে।
উক্ত ঘটনায় কোম্পানির চার জন কর্মকর্তা সহ অজ্ঞাত ২/৩ জন কে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন কোম্পানির ডিজিএম আল মামুন মামলা নং ২২/৩৩৩।
মামলাটি প্রথমে ভালুকা মডেল থানা পুলিশ তদন্ত করে, পরবর্তীতে অধিগ্রহণ সাপেক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহের এস আই তোয়াবুল ইসলাম খান তদন্ত করে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের তত্বাবধানে দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে রবিবার ২৩ জুলাই দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ নাসের মার্কেট এলাকা থেকে চোরাই কাজে জড়িত আসামি বিল্লাল হোসেন( ৪২) কে চোরাই কাজে ব্যবহ্রত গাড়ি কাভার ভ্যান ঢাকা মের্টো ন ১৮-৬২০৯ সহ চোরাইকৃত ৩১৯ কেজি কটন কাপড় উদ্ধার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

মামলার তদন্ত কারী কর্মকর্তা জানান উদ্ধার কৃত মালামাল৷ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহের হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category