• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) বিকেলে মাচাবান্দা ফকির পাড়ার বিলে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাচাবান্দা আদর্শ পাড়ার আয়োজনে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি রফিকুল ইসলাম চাঁদ।
ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রতিযোগী মাসুম ও ২য় স্থান অধিকার করেন, একই উপজেলার ফৌরদৌসি আক্তার। পরে প্রথম স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ২য় স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে অ্যান্ডড্রোয়েট মোবাইল ফোন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান।
এদিকে ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় মাচাবান্দার বিলে। ঘোড়ার দৌড় দেখতে আসা রাসেল বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।
ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা জোড়গাছ এলাকার বাবুল, রুবেল জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।
ঘোড় দৌড় প্রতিযোগীতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ, সহযোগী অধ্যাপক আব্দুর রহমান রতন, বিশিষ্ঠ ব্যবসায়ী শ্রী তপন কুমার সরকার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category