• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন এটি ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না.চট্টগ্রামে ড. ইউনুস

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর উন্নয়ন করা গেলে শহর ও জেলার সড়ক যোগাযোগ অনিবার্য ভাবেই উন্নত হবে।
বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হলে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এটি ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে সঙ্গে এর সড়ক অবকাঠামোও অনিবার্যভাবে উন্নত হবে।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৬ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
তিনি জানান, প্রতিদিন গড়ে ৩১ হাজার ৯৫৫টি যানবাহন এই সড়ক ব্যবহার করে, যার ৭৬ শতাংশই দুই চাকার যান, যা যান চলাচলে ধীরগতির কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, সড়কটির পাশে থাকা নয়টি বাজারও যানজটের সৃষ্টি করে, যার সমাধানে বাজার গুলো অপসারণের প্রস্তাব দেন।
প্রধান প্রকৌশলী জানান, ষোলশহর থেকে রেলওয়ের জমি ব্যবহার করে একটি পৃথক সড়ক নির্মাণ করা হলে মূল সড়কের ওপর চাপ কমবে। তিনি অক্সিজেন-হাটহাজারী সড়কে যানজট নিরসনে এলিভেটেড হাইওয়ে নির্মাণেরও পরামর্শ দেন।
চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরা ও যানজট নিরসনে বিভিন্ন পরামর্শ দেন, যার মধ্যে প্রতি ২০০ থেকে ৪০০ মিটার পরপর একটি ওভারপাস নির্মাণের প্রস্তাবও ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category