• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বারইয়ারহাট গ্রীণ টাওয়ারে আগুন: ইলেকট্রনিক্স ও মোবাইল সহ ৩ দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা বারইয়ারহাট পৌরসভা বাজারের সব চেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রীণ টাওয়ার’ এর তৃতীয় তলায় এক অগ্নিকাণ্ড ঘটনায় একটি ইলেকট্রনিক্স ও ২ টি মোবাইল দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষ দর্শিরা জানিয়েছেন।
সূত্র জানায়, দুপুর সোয়া বারোটার দিকে হঠাৎ এ অগ্নিকাণ্ড ঘটনায় টাওয়ারে থাকা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলের অনতি দুরে অবস্থিত বারইয়ারহাট পৌরসভা ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারো কারো মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত: হয়েছে বলে দাবি করলে ও এর আসল তথ্য এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ার আগে স্থানীয় ভাবে আশপাশের লোকজন এবং পার্শ্ববর্তী দোকান/ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করতে গেলে তাতে ৮/১০ জন সামান্য আহত হয়।

এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (বেলা পৌনে ২ টা) ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থানে থাকতে দেখা যায়। তবে, ক্ষয়ক্ষতি কতো হতে পারে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category