• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের মীরসরাইয়ে ক্ষতিকর রাসায়নি ব্যবহার করে পাকানো হচ্ছে কলা: মানব স্বাস্থ্য হুমকি স্বরূপ

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়াহাট, জোরারগঞ্জ, বড়তাকিয়া বাজার সহ বিভিন্ন বাজারের কলার আড়ত গুলোতে বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা। কখনো কখনো ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হলেও ফলের হাটগুলোতে অভিযান হতে দেখা যায়নি।
তবে, সংশ্লিষ্ট প্রশাসন বলছে, সামনে থেকে অভিযান পরিচালনা করা হবে। সরেজমিনে গিয়ে কথা হয় বড়তাকিয়া বাজারের কলার আড়তদার এর সাথে। তিনি বললেন, আগের চেয়ে বিক্রি এখন অনেক কম, আগে বছরে ৪-৫ লাখ টাকার কলাও বিক্রি করেছি। গত দু’বছরে ৬০ থেকে ৭০ হাজার টাকার চালান করাও মুশকিল হয়ে যাচ্ছে।
এসব কচি ও কাঁচা কলা কি মেডিসিন দিয়ে পাকানো হয় এমন প্রশ্নে তিনি মেডিসিন প্রয়োগের বিষয়টি স্বীকার করতে নারাজ। অথচ, আড়তের এক পাশে ঠিক-ই কালো প্লাস্টিকের পলিথিন মোড়ানো অর্ধশতাধিক কলার ছড়া মেডিসিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। অদূরেই তার মেডিসিন দেয়ার বালতি সহ অন্যান্য সরঞ্জাম দেখা যাচ্ছিলো। কোনো মেডিসিন দেয়া হয় না জানালেন আড়তদারের অপর এক পার্টনার ও।
কিন্তু, সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিভিন্ন স্থান থেকে কাঁচা কলা সংগ্রহ করে আনেন এইসব পাইকাররা। মীরসরাই উপজেলার মীরসরাই সদর, বারইয়াহাট বাজার, মিঠাছরা, আবুতোরাব বাজার সহ গুরুত্বপূর্ণ সকল বাজারেই এইভাবে বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা। পরে বাজার থেকে ইথোফেন রাসায়নিক কিনে তা এক বালতি পানির সঙ্গে মিশিয়ে তাতে কলার ছড়াগুলো চুবিয়ে রাখেন। এরপর কলাগুলো প্লাস্টিকের ঝুড়িতে রেখে চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। দু’দিনেই কলাগুলো পেকে সুন্দর রঙ ধারণ করে। শুধু মীরসরাই নয় চট্টগ্রামের সর্বত্র ও সারা দেশেই অপরিণত কলা পাকাতে ব্যবসায়ীরা ক্ষতিকর এই রাসায়নিক ইথোফেন ব্যবহার করছেন বলে সূত্র জানায়। এ রাসায়নিক থেকে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ফল পাড়ার পর তাতে সরাসরি ইথোফেন প্রয়োগের কোনো সুযোগ নেই। এটি করা হলে রাসায়নিকটি ফলটিতে থেকে যায়। বিশেষ করে সরাসরি প্রয়োগের ফলে কলায় ইথোফেন থেকে এক ধরনের অ্যালডিহাইড উৎপন্ন হয়। কলার মাধ্যমে এ রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা মানুষের মস্তিষ্কে অঙিজেন পরিবহনে বিঘ্নসৃষ্টি করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধবিদ্যা বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, কলা একটি পুষ্টিকর ফল। পরিণত কলা ঘরে তিন–চারদিন রাখার পর প্রাকৃতিক নিয়মে পেকে যাবে। কিন্তু, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রুত মুনাফার লোভে পরিণত হবার আগে কেটে এনে সে সব কলা ইথোফেনের সাহায্যে পাকান। এসব ইথোফেন মিশ্রিত কলায় কোনো পুষ্টিগুণ থাকে না।
স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তিনি বলেন, ইথোফেন দিয়ে পাকানো কলা খেলে অ্যাসিডিটি বাড়ার পাশাপাশি বদহজমের আশঙ্কা থাকে। যাদের অ্যাসিডিটির সমস্যা নেই, তারাও নতুন করে এতে আক্রান্ত হতে পারেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে মানুষের যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়।
মীরসরাই উপজেলা কৃষি সমপ্রসারণ দপ্তর সূত্র জানায়, ইথোফেন ফল পাকাতে ব্যবহার হয়ে থাকে। তবে, ফল গাছে থাকা অবস্থায়ই স্প্রের মাধ্যমে তা প্রয়োগ করতে হয়। এরপর নির্দিষ্ট সময় পর ওই ফল গাছ থেকে পাড়তে হয়। এ নিয়ম কলার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু, দেশের কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত মুনাফা লাভের আশায় অপরিণত কলা গাছ থেকে পেড়ে তাতে ইথোফেন প্রয়োগ করছেন। এটি একেবারেই উচিত নয়।
বাজারজাতের লাইসেন্স প্রদান বন্ধ রেখেছে বলে জানা গেছে। অধিদপ্তরের সরেজমিন উইংয়ের তথ্যমতে, বর্তমানে নতুন করে কাউকে লাইসেন্স দেয়া হচ্ছে না।
এর নিয়ন্ত্রণ হবে কিনা জানতে চাইলে সূত্র জানায়, উপজেলা ও জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই বিষয়ে শীঘ্রই অভিযান পরিচালনা করবে সংশ্লিষ্ট প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category