• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড় ও কৃষি জমি কাটার অপরাধে ২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানে সাড়ে নয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট ইটভাটা প্রতিষ্ঠানকে।

বৃহস্পতিবার বিকালে মীরসরাই উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকায় অবস্থিত এম এইচ বি আই (MHBI) এবং করেরহাট এর নিকটবর্তী সামনের খিল নামক এলাকার এমরানী অটো ব্রিকস্ নামক ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মিজানুর রহমান।

এ সময় ইট ভাটা স্থাপনের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না থাকা এবং কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারের দায়ে এম এইচ বি আই (MHBI) নামক ইটভাটা প্রতিষ্ঠানকে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে করেরহাট এর নিকটবর্তী সামনের খিল এলাকার এমরানী অটো ব্রিক্স নামক ইট ভাটায় অভিযানকালে ইটভাটার নিকটবর্তী পাহাড় এবং কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটি কোন প্রকারের লাইসেন্স কিংবা অনুমোদন দেখাতে ব্যর্থ হয়। লাইসেন্স কিংবা অনুমোদন ব্যতিত ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এমরানী অটো ব্রিকস্ নামক ইট ভাটাকে ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় মীরসরাই থানা পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সসংশোধিত ২০১০) ধারা মোতাবেক ২ টি প্রতিষ্ঠানকে ৯,৫০০০০/-( নয় লক্ষ পঞ্চাশ হাজার) জরিমানা করা হয়েছে এবং অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category