• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের রাউজান এলাকার দ্বিজেন ধর ১ কোটি ২০ লাখ টাকার সোনা চোরাচালান করতে গিয়ে পুলিশের হাতে ধৃত

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজান উপজেলার স্বর্ণ চোরাচালান জগতের কিং খ্যাত দ্বিজেন ধর নামক এক ব্যক্তি দীর্ঘদিন পর অবশেষে চট্টগ্রাম থেকে এক কোটি বিশ লাখ টাকার সোনা চোরাচালান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে স্বর্ণ গুলো নিয়ে কুমিল্লা যাওয়া পথে ফেনীতে ১০টি সোনার বার সহ ধরা পড়েছে সে পুলিশের হাতে। স্বর্ণগুলোর ওজন এককেজি ১৬৬ গ্রাম। বর্তমান বাজার মূল্যে ওই গুলোর দাম এক কোটি ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার এলাকা অতিক্রম করার সময় দ্বিজেন ধর (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সে কৌশল গতভাবে স্বর্ণ গুলো স্কেচ টেপ দিয়ে স্যান্ডেলের মধ্যে আটকিয়ে রেখেছিলো। পরে তার স্যান্ডেল থেকে সোনার বারগুলো উদ্ধার করে পুলিশ।
দ্বিজেন ধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশু ধরের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের ওপর বাসটি থামানো হয়। এসময় তল্লাশি চালালে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাচারকারীর পায়ের স্যান্ডেলের সোলে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানান, চট্টগ্রামের হাজারী লেন থেকে তিনি কুমিল্লায় যাচ্ছিলেন। বিগত দিনেও এভাবে সোনা পাচার করেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category