• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের লোহাগড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালালেন স্বামী

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের লোহাগাড়ায় বিয়ের তিন মাস পর জোসনা আক্তার (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভোর রাতে উপজেলা চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পানত্রিশা এলাকায় বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জোসনা আক্তার একই এলাকার আব্দুস সালামের কন্যা ও একই ওয়ার্ডের পানত্রিশা এলাকার আবদুল আজিজের পুত্র আবদুল হাকিম (২৪) এর স্ত্রী।
এ ঘটনায় নিহতের মা মঞ্জুরা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তার মেয়ে জোসনা আক্তারের সাথে পার্শ্ববর্তী এলাকার আবদুল হাকিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়ে পিত্রালয়ে বসবাস করে আসছে। মাঝে মধ্যে মেয়ের স্বামী তাদের বসতঘরে যাত্রিযাপন করতেন। তারই ধারাবাহিকতায় গত ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মেয়ের স্বামী তাদের বাড়িতে আসেন। রাত ৩টার দিকে সাহরী খাওয়ার জন্য পরিবারের লোকজন তাদেরকে ডাকেন। কোনো সাড়া না পাওয়ায় রুমের দরজা খোলা থাকায় পরিবারের লোকজন ভেতরে প্রবেশ করে দেখতে পান জোসনা আক্তার গলায় উড়না দিয়ে ঘরের চালের সাথে ঝুলে আছে। এ সময় তার স্বামীকে রুমে পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহতি করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
পোষ্ট মডেম রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এবং তার পর ব্যবস্থা নিতে পুলিশ তৎপর হবে বলে ও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category