• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছে! গুলিতে পুলিশ সহ আহত ৫

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী খ্যাত ও পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের অভিযান চালাতে গেলে সন্ত্রাসী সাজ্জাদ পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়েছে!
তার চালানো গুলিতে দুই পুলিশ সহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোঃ রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের কাছে।
তিনি জানান, সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছিলো পুলিশ। তার অবস্থান শনাক্ত করে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে চালাতে যায় পুলিশ সদস্যরা।
পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র- ই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান সে। এ সময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ।
রইছ উদ্দিন আর ও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মোঃ জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরো একজন অজ্ঞাত নামা ব্যাক্তি গুলিবিদ্ধ হন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেও
য়া এক নারীকে আটক করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দু’জনকে ও হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category