• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুন্ডের শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১৩

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে ৬ জন দগ্ধ হয়েছেন।
এছাড়া আহত হয়েছে আরও বেশ ৭ জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুন্ডের কুমিরা এলাকায় অবস্থিত এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
এসএম করপোরেশন ইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর দগ্ধ ৬ জনকে তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এসএম করপোরেশন ইয়ার্ডে পুরাতন জাহাজ বিদেশ থেকে কিনে এনে এখানে কাটা হতো।
আহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৫০), আহমদ উল্লাহ (৪২), আবুল কাসেম (৪০), মোঃ সাগর (২২), আল আমিন (২৪), নুরুল করিম (২৩), হাবিব উল্লাহ্ (৩৮), বরকত উল্যাহ (২৫), আনোয়ার হোসেন (৫২), রফিকুল ইসলাম (৩২), রফিক উদ্দিন (৩৪) ও সাইফুল ইসলাম (৩১)।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৮ টা) ঘটনাস্থল এলাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকায় চরম আতংক বিরাজমান রয়েছে।
কেউ কেউ ধারণা করছেন আগুনের কুন্ডলীতে কোনো কোনো শ্রমিকের দহ ভস্ম হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category