• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দেবর আটক

দিনকাল বিডি ২৪ / ২০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :চট্টগ্রামের হাটহাজারীতে মেহেরুন্নেছা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় মডেল থানা পুলিশ।২৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ড আলীপুর এলাকার হাজী কবির আহম্মদের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, গৃহবধূ মেহেরুন্নেছা (২৩) কে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে শ্বশুর পক্ষের লোকজন।
এ ঘটনায় পুলিশ নিহতের দেবর মোঃ সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত মেহেরুন্নেছা ওই গ্রামের বশির আহাম্মদের পুত্র প্রবাসী ওয়াহিদুল আলম মঞ্জুর স্ত্রী এবং উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লাল মিয়া মিস্ত্রীর বাড়ির আবদুল কাদেরের মেয়ে। গত বছরের অক্টোবরে পারিবারিক ভাবে মেহেরুন্নেছার সাথে মঞ্জুর বিয়ে হয়।

থানা পুলিশ সূত্র ও স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের পর ছুটি শেষে মঞ্জু দেড় মাস পূর্বে বিদেশে কর্মস্থলে ফিরে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিলো। ঘটনার দিন মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষ করে নিজের রুমে ঘুমাতে যায় ওই গৃহবধূ। পরদিন বুধবার সকালে পরিবারের সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে চলে যায়।

এদিকে বেলা ১০টা পেরিয়ে গেলেও গৃহবধূ মেহেরুন্নেচ্ছা তার শয়ন কক্ষের রুম না খোলায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থা তার দেহ ঝুলছে।

খবর পেয়ে মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের খালু মোঃ ফোরকান স্থানীয় সাংবাদিকদের কে বলেন, ‘যৌতুকের জন্য দেবর, ননদ ও শাশুড়ি গৃহবধূ মেরুন্নেচ্ছাকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করত। শ্বশুরপক্ষের লোকজন তাদের মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। আমরা এ ঘটনায় মডেল থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’

জানতে চাইলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলি আকবর বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দেবরকে আটক করা হয়েছে।’

ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সত্যতা সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category