• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে ডিবির অভিযানে কোটি টাকার সিগারেট জব্দ, গ্রেফতার ২

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে চালানো অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা হবে বলে সূত্র জানায়।
অভিযানে ওরিস ও মন্ড ব্র্যান্ডের মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) সিগারেট জব্দ করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান সহ দুই জনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাঙামাটি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মোঃ শওকত আকবর (৩৬) ও পিকআপ চালক মোঃ বাদশা মিয়া (২৮)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ও জানান তিনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category