• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা নীক্ষেপ করলেন ছিনতাই মামলার আসামি

দিনকাল বিডি / ৩০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের একটি আদালতের বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে তোলপাড়’ সৃষ্টি করে ছিনতাই মামলার এক আসামি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের এজলাসে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।
অভিযুক্ত আসামির নাম মোঃ মনির খান মাইকেল। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি।
আদালত সূত্র জানায়, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে কিছু বুঝে উঠার আগেই চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দু’টি জুতা নিক্ষেপ করেন মনির খান মাইকেল। দ্রুত তাকে নিবৃত্ত করেন সেখানে দায়িত্ব রত: পুলিশরা। শুনানির জন্য এই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়েছিলো।

চট্টগ্রামের সাইবার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিচারক এজলাসে বসার সাথে সাথেই তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন ওই আসামি। এ বিষয়ে মামলার প্রস্তুতি রয়েছে বলে ও জানান ।’

সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদহামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দু’টি ফেইজবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ওই আসামি মনির।

এই ঘটনায় ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় মনির খান মাইকেল (৩২) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সহকারী পরিদর্শক (এসআই) তপু সাহা। পরদিন ২৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় মাইকেলের বিরুদ্ধে ওই বছরের ২০ জুন অভিযোগপত্র ও জমা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category