• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে আলোচিত স্ত্রী হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তার হওয়া সাবেক এসপি বাবুল আক্তারের জামিন

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তার হওয়া সাবেক এসপি বাবুল আক্তারের জামিন: মুক্তিতে বাধা নেই বলে জানালো তার পক্ষে নিয়োজিত আইনজীবী
নিজের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মোঃ আতোয়ার রহমান ও বিচারপতি মোঃ আলী রেজার বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর কোনো বাধা থাকার কথা নয় বলে জানিয়েছেন তার পক্ষে নিয়োজিত আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আইনজীবী শিশির মনির বলেন, তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন। তাকে সেই সময় জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা ও করেছেন, যাহা এখনো চলমান রয়েছে। ওই মামলায় বিজয়ী হলে তার চাকরিতে যোগ দিতে আর কোনো বাধা থাকবে না।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম শহরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন খুন হওয়া মিতুর স্বামী বাবুল আক্তার। পরে সেই মামলায় আসামি করা হয় তাকেই। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তার সহ ৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ১০ অক্টোবর তা গ্রহণ করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category