• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে প্রথম নিহত ওয়াসিম অনার্স তৃতীয় বর্ষে পাশ করার খবরটি জানতে পারলো না

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় ফলাফলে উত্তীর্ণ হয়েছেন।
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস ফলাফল আসার ২ মাস ২৩ দিন আগেই তিনি মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রামে নগরীর মুরাদপুর এলাকায় চলমান কোটাবিরোধী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ওয়াসিম।
আজ (৯ অক্টোবর) বিকেলে ওয়াসিমের সেই ফলাফল সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেই তাঁর স্মরণে সহপাঠি ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে রেজাল্টটি পোস্ট করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সমন্বয়ক (চবি) বর্তমানে স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. এনামুল হক।
তিনি জানান, শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। যাঁর রোল নম্বর-২২০৮৬৮৫। রেজিস্ট্রেশন নম্বর-১৯২২০২৩৬৮৭৯। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ঘোষিত ফলাফল অনুযায়ী শহিদ ওয়াসিম অনার্সে উত্তীর্ণ হয়েছেন।
গত বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের বাজারপাড়া গ্রামের মেহেরনামা উচ্চ বিদ্যালয় মাঠে চলমান কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে নগরে নিহত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম (২২) এর তাঁর নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছিলো।
এতে শোকার্ত মানুষের ঢল নেমেছিলো। জানাজা শেষে মুরারপাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় শহিদ ওয়াসিম।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে ওয়াসিম আকরামের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের ৫ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন ২য়। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। মধুর আচার-ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন মেধাবী এই তরুণ ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল ও এলাকাবাসী জানান, ছোট থেকেই ওয়াসিম ছিলো অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল। ওয়াসিম স্থানীয় মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ভাল ফলাফল করে। পরে মেহেরনামা উচ্চবিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পাস করেন। তারপর চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করে এবং একই কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়ন করেন। বেঁচে থাকলে ওয়াসিম আকরাম জীবনে অনেক বড় হতেন এবং পরিবারসহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে মনে করেন এলাকাবাসী।
উল্লেখ্য, সারাদেশে ৩৩৯টি কেন্দ্রের ৮৮০টি কলেজের তিন লাখ ৪৪ হাজার ৮০ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category