• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে চুরিকৃত স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৪ লাখ ২ হাজার টাকা সহ ১ জন গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণের গলিত ১টি বার ও স্বর্ণ বিক্রয়ের নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধা সহ লিটন চক্রবর্তী (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরের দিকে চান্দগাঁও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসের ২০ তারিখ রাতে অজ্ঞাতনামা চোর মীর মোহাম্মদ সম্রাট বাবর

হোছাইনের চান্দগাঁও আবাসিকের শাখাওয়াত ভিলার ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ২২ লক্ষ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ১টি আইফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চাঁন্দগাও থানার মামলা দায়ের করা হয়।
গত মাসের ২৭ তারিখ ওই মামলা সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামি নুরুল হক বাবুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিলো।

চান্দগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ আলম খাঁন সংবাদ মাধ্যম কে জানান, গতকাল রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকা থেকে আসামি লিটন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই আসামির দেয়া তথ্য মোতাবেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকা থেকে মামলার ঘটনায় চুরি হওয়া স্বর্ণের ১টি গলিত বার, যার ওজন অনুমান ২ ভরি এবং স্বর্ণ বিক্রয়ের বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category