• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে ফটিকছড়িতে পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতাকে অর্থদণ্ড

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র–১ গোলাপ মওলাকে ২০ হাজার টাকা এবং নাজিরহাটের ব্যবসায়ী ও যুবলীগ নেতা এম ডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র–১ গোলাপ মাওলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও উস্কানিমূলক বিবৃতি প্রদান করে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়, পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই অপরাধে নাজিরহাটের ব্যবসায়ী ও যুবলীগ নেতা এম ডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়।
এ ব্যাপারে এসিল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category