• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে বাসায় ডাকাতি ঘটনায় জড়িত ৬ পুলিশ কে কারাগারে পাঠিয়েছেন আদালত

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক মিয়া সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনার পর অভিযুক্ত এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ৬ জন হলেন, বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মোঃ আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) মফিজুর রহমান।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৬ আসামিকে কারাগারে পাঠানো নথিতে বলা হয়, বাকলিয়া থানার জিডি মূলে ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ডাকাতি হওয়া ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায়তে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আদালত সূত্রে জানা যায়, নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরি (জিডি) তে বলা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুক সহ ৬ জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ৬ জনকে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category