• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনার মামলায় বিএনপ নেতা কিং আলী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস :: চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী টোল রোডে এন মোহাম্মদ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, চুরি ও হুমকি দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কথিত বিএনপি নেতা মামুন আলী প্রকাশ কিং আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
এন মোহাম্মদ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় মামুন আলী প্রকাশ কিং আলী ও মো.লোকমান নামের ২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে ২০২১ সালে চুক্তিতে জমি নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস করেন। ঘটনার সূত্রপাত গত ১৬ সেপ্টেম্বর।
আসামিরা দলবল নিয়ে ওই অফিসে এসে মালামাল লুট ও অফিসের লোকজনকে উচ্ছেদ করার হুমকি দেন। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তারা ফের এসে অফিসে থাকা মালামাল লুট, স্টাফদের মারধর এবং চাঁদা দাবি করে অফিসটি দখলে নেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, দক্ষিণ কাট্টলীর টোল রোডে এন মোহাম্মদ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর, চুরি ও হুমকি দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় মামুন আলী প্রকাশ কিং আলীকে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
কিং আলীর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, মামুন আলী প্রকাশ কিং আলী বিএনপি’র চট্টগ্রাম মহানগর ও হালিশহর থানার কোনও পদে নেই। আমাদের কমিটি হওয়ার পর কোনো কর্মসূচিতে ও তিনি আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category