• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিয়ে জামিন চাইতে গিয়ে জেল হাজতে গেলেন বিএনপি নেতা মোজাম্মেল

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪ ডট কম চট্টগ্রাম : চট্টগ্রামের আদালতে মামলার হাজিরা দিয়ে জামিন নিতে গিয়ে জেল হাজতে যেতে হলো বিএনপি নেতা মোজাম্মেল কে।

দলীয় সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাসিন্দা, সাবেক ছাত্র নেতা ও ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হোসেন স্থানীয় জোরারগঞ্জ থানার একটি মামলার হাজিরা দিয়ে জামিন নিতে চট্টগ্রামের আদালতে যান সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে।

এক পর্যায়ে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে- রাজনৈতিক দলের নেতা হিসেবে মামলা থাকতেই পারে এবং যথাযথ নিয়মানুসারে জামিন এর প্রার্থনা করে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়া হলে বিজ্ঞ আদালত আসামি (রাজনৈতিক)’র পাওয়া অধিকার মোতাবেক তা বিবেচনায় এনে জামিন প্রদানের এখতিয়ার থাকলে ও বর্তমান সরকারের শাসনামলে যে কোনো মানুষের সেই অধিকার কেড়ে নেয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী প্রমুখ নের্তৃবৃন্দ বিএনপি নেতা মোজাম্মেল হোসেন কে জামিন না দিয়ে মিথ্যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

নের্তৃবৃন্দ অবিলম্বে বিএনপি নেতা মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা তুলে নিয়ে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category