• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম কে গ্রেপ্তার করেছে র‌্যাব

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :চট্টগ্রামের মীরসরাই থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলায় চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম (৪৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম উত্তর চট্টগ্রামের মীরসরাই থানাধীন ১০ নং মিটানালা ইউনিয়নের মিঠানালা এলাকার মৃত তাজুল ইসলামের পুত্র।
সংবাদ মাধ্যমে র‌্যাব’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

র‌্যাব আরো জাযনায়, উক্ত সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টা সহ সর্বমোট ৯ টি মামলার হদিস পাওয়া যায়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
সেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম কে মিথ্যে-সাজানো মামলায় গ্রেপ্তার করার তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

নের্তৃবৃন্দ বলেন, চলমান সরকার বিরোধী আন্দোলনে অগ্র কাতারের নের্তৃত্বদানকারী হিসেবে তাকে টার্গেট করে মিথ্যে ও সাজানো মামলায় র‌্যাব দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। নের্তৃবৃন্দ অবিলম্বে সেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category