• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নুরুল করিম

দিনকাল বিডি ২৪ / ২৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চুক্তিতে নিয়োগকৃত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে সরিয়ে প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ-এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা–৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিন বছরের জন্য নিয়োগ দেয়া হলেও মাত্র চার মাসের মাথায় তাকে এ পদ থেকে সরিয়ে দেয়া হলো।
নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রকৌশলী মোঃ নুরুল করিমের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শৈলাকুপা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category