• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম জেলার ১৬ থানার মধ্যে ১২ থানার ওসি প্রত্যাহার

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলার ১৬ থানার মধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারের বিষয়টি সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও জেলার পুলিশের মুখপাত্র আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
এই ১২ জন হলেন, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা, হাটহাজারীর মোঃ মনিরুজ্জামান, রাউজানের জাহিদ হোসেন, আনোয়ারার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভূজপুর থানার মোঃ কামরুজ্জামান, বোয়ালখালী থানার মোঃ আহছাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, মীরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম ও সন্দ্বীপ থানার মোঃ কবির হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম জেলার অতিরিক্ত এক পুলিশ সুপার বলেন, ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রত্যাহার করা হয়েছে। এসব থানায় নতুন ওসি পদায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
দ্রুত সময়ের মধ্যে নতুন ওসিদের পদায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category