• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো’র সাংবাদিক কে মারধর সহ আরো বহুবিধ কারণে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

দিনকাল বিডি ২৪ / ২১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম : টানা কয়েক দিন মারামারির ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, “কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।”
কী কারণে কমিটি বিলুপ্ত করা হলো- এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সংবাদ মাধ্যমকে বলেন, “সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এবং আমাদের দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি।

একটি ইতিবাচক ছাত্র রাজনীতি আমাদের প্রত্যাশা। সেটির ব্যত্যয় হওয়ায় আমরা এই ব্যবস্থা নিয়েছি।”এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি ও দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’টি পক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছিলেন।

২০১৯ সালের ১৪ জুলাই পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। পরে ২০২২ সালের ৩১ জুলাই সেখানে ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category