• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম মহানগরীর জামাল খান সড়কে মধ্যরাতে “জয় বাংলা” স্লোগান, গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে একদল তরুণ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। আদতে এরা কারা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১ টার পরে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” সহ বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে তারা। যার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগ মাধ্যমে।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী।
তিনি জনান, আমরা সনাক্ত করছি। ১০-১২ জন তরুণ বিচ্ছিন্ন ভাবে রাত প্রায় সাড়ে ১২ পর থেকে নিরিবিলি স্থানে গিয়ে ২-৩ মিনিট স্লোগান দিয়ে সরে পড়ে। আমরা ফেসবুকে দেখেছি আরকি। নানা ভাবে কয়েক মিনিট স্লোগান দিয়ে সট করে অলিগলিতে ঢুকে পড়ে। আমরা একজনকে গ্রেপ্তার করছি।
গ্রেপ্তারকৃত যুবক গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালীন হামলার ঘটনায় লিপ্ত ছিলো।
তার নাম ঠিকানা সহ বিস্তারিত থানায় গিয়ে দিবেন বলেও সাংবাদিকদের জানান থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category