• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান: ৩৮ দালাল আটক

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭) বুধবার (২০ মার্চ) সকালে হাসপাতালে অভিযানে নামে র‌্যাবের একটি টিম। এসময় হাসপাতালের ৩২নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম, গোপন সংবাদেে ভিত্তিতে র‌্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এতে প্রায় ৩৮ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে মূলত: বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে।

তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত: কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করেন তারা। তিনি বলেন, অভিযানের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আটককৃতদের মধ্যে কেউ হাসপাতালের কর্মচারী হলে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
যারা প্রকৃত দালাল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাগে ভাগ করে ৫ হাজার টাকা করে জরিমানা ও ১ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category