• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম শহরে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ব্যবসায়ী ও হকারদের মিছিল-সমাবেশে উত্তাল নগরী

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল’ বিডি’ চট্টগ্রাম :
চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র রিয়াজুদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় দীর্ঘ মাসের পর মাস এবং বছরের পর বছর ভাসমান ব্যবসায়ী ও হকাররা কোনো রকম তাদের জীবিকা নির্বাহ করে আসছিলেন।কিন্তু, তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না তাদের ব্যবসা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ব্যবসায়ী ও হকাররা।

প্রাসঙ্গিক ক্রমে চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম চৌধুরী বলেন, সরকার এবং প্রশাসন চাইলে যে কোনো সরকারি এবং গুরুত্বপূর্ণ জায়গায় উচ্ছেদ অভিযান চালাতে পারে। আমি এর সাথে দ্বিমত পোষন করিনা। তবে, উচ্ছেদ অভিযান চালানোর আগে ওই সব ভাসমান ব্যবসায়ি ও হকারদের পূনর্বাসনের ব্যবস্থা ও করে দেয়া ন্যায় ও যুক্তিসঙ্গত ।

তিনি বলেন, শুধু চট্টগ্রাম এর রিয়াজুদ্দীন বাজার ও নিউমার্কেট এলাকার হকারদের উচ্ছেদ নয় সারাদেশের সকল মার্কেট ও রাস্তার পাশের সকল ফুটপাতের হকারদের উচ্ছেদ করতে পারলে দেশ অন্তত: এই দিক থেকে একধাপ অগ্রসর হতো। যাহা গত ৫৩ বৎসরে কোনো সরকার বা প্রশাসন করে দেখাতে পারেনি।

অথচ, যেটা গত কয়েক দিন আগে চট্টগ্রাম এর বর্তমান মেয়র সাহেব করার জন্য হাত দিয়েছেন। সেটা কতোটুকু বাস্তবায়ন করতে পারবেন এবং কয়দিন রাখতে পারবেন সেটা-ই এখন দেখার বিষয়।

তবে, উদ্যেগ গ্রহণ করেছেনযে, সে কারনে মেয়র সাহেব কে ধন্যবাদ ও জানাতে হয়। কামরুল চৌধুরী বলেন, শুধু হকার উচ্ছেদ নয় সকল মার্কেটের দোকানগুলোর সামনে ২/৩ ফিট দোকানদারদের দখলমুক্ত করে চলাচলের জায়গা উম্মুক্ত রাখাও হকার উচ্ছেদ এর মতো সবার সাথে আমার ও কাম্য।

তিনি বলেন, হকারদের উচ্ছেদ ও তাদের পুর্নবাসন করে স্থায়ী ভাবে সমাধান করতে পারলে হকার সহ সাধারণ মানুষের অশেষ উপকার হবে। সেই সাথে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে।

যাহা গত ৫৩/৫৪ বৎসরে কেউ করতে পারে নাই বলে তিনি ক্ষোভের সাথে প্রকাশ করেন। বণিক সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন, হকারদের জন্য স্থায়ী নীতিমালা প্রনোয়নের মাধ্যমে পুর্নবাসন করে স্থায়ী সমাধান করা ও একান্ত জরুরী হয়ে দেখা দিয়েছে।

প্রাসঙ্গিক ক্রমে তিনি উল্লেখ করেন, দেশের রাজধানী ঢাকায় যেমনি হকার মার্কেট করা হয়েছে ঠিক তেমনি ভাবে শুধু চট্টগ্রামেই নয় সারা দেশে পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা করে স্থায়ী সমাধান কামনা করেন তিনি। এর আগে চট্টগ্রাম শহরের রিয়াজুদ্দিন বাজার’র বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও করা হয়েছে।

মানববন্ধনে রিয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সহ সভাপতি হিসেবে কামরুল চৌধুরী তাতে যোগদানের পুরো ইচ্ছে থাকলে ও বিশেষ জরুরি কাজে আটকে পড়ায় একটু দেরীতে পৌঁছাতে গিয়ে দেখেন, রিয়াজুদ্দিন বাজার বনিক সমিতির মানববন্ধন শেষ। কিছুটা দুর থেকে তিনি হকার নের্তৃবৃন্দের বক্তব্য শুনলেন। তিনি বলেন, উনারা ও আমাদের বনিক সমিতির মতোই ব্যবসায়ী।

তবে, দোকানের বাহিরে ব্যবসা করেন তারা। সকলেই জীবন জীবিকার সমান অধিকারী। মানুষ, সমাজ ও দেশ এর সুন্দরের জন্য দল-মত, ধর্ম-বর্ণ সকলে মিলে হকারদের পুনর্বাসন সহ স্থায়ী সমাধান একান্ত জরুরী বলে নিশ্চয়ই মনে করবেন। এবং এতে কারো দ্বিমত থাকার কথা নয়।

তিনি বলেন, সারাদেশের সকল মার্কেট, রাস্তা হকারমুক্ত হওয়ার দৃশ্য দেখা সকল নাগরিকদের নুন্যতম: চাহিদা । শেষোব্দি এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (সন্ধ্যার পর ও) পর্যন্ত উক্ত স্থানে হকারদের অবস্থান সর্ব মহলের দৃষ্টি গোচরীভূত করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category