• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামীকে খুঁজছে পুলিশ

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ধর্ষন মামলার পলাতক আসামী ১৮ বছরের জয় হোসেনকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাঘা থানায় মামলা হয়েছে। গত কাল বুধবার (১৯ মার্চ’২৫) রাতে শিক্ষার্থীর মা’ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার চকছাতারী গ্রামে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীর পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে তার বাড়িতে যান বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮)। সেখানে যাওয়ার পর শিক্ষার্থীকে ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। কিছুক্ষন পর শিক্ষার্থীর মা বাড়িতে পৌঁছলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হয়। তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ওইদিন রাতে জয় হোসেনকে আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। মামলায় পলাতক আসামী জয় হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category