• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চলন্ত ট্রাক থেকে সার্জিক্যাল যন্ত্রপাতি লুটের ঘটনায় ৫ জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে চলন্ত একটি ট্রাক থেকে একটি সরকারি হাসপাতালের বরাদ্দকৃত প্রায় ৩০ লাখ টাকার সার্জিক্যাল যন্ত্রপাতি চুরি হওয়ার দু’দিন পর শুক্রবার রাতে ৫ জনকে চুরি যাওয়া মালামাল সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি মোটর সাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-হোসাইন মোহাম্মদ সাব্বির (৩০), আশরাফুল ইসলাম (৩৬), মেহেদী হাসান (২৩), রুহুল আমিন (৩১) ও কাউসার আলী ওরফে কালু (২৫)। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাদ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত ৮অক্টোবর ঢাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সরকারি বরাদ্দকৃত সার্জিক্যাল যন্ত্রপাতি ট্রাকে করে রাজশাহী নেয়া হচ্ছিল। পথে দুর্বৃত্তরা নাটোরের চানপুর কুড়িয়াপাড়া এলাকায় চলন্ত ট্রাক থেকে প্রায় ৩০ লাখ টাকার সার্জিক্যাল যন্ত্রপাতি চুরি করে। পরবর্তীতে এই ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্ট মোসাদ্দেক হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা এবং নাটোর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হোসাইন মোহাম্মদ সাব্বির, আশরাফুল ইসলাম , মেহেদী হাসান , রুহুল আমিন , ও কাউসার আলী ওরফে কালু নামে ৫ জনকে চুরি যাওয়া সার্জিক্যাল যন্ত্রপাতি সহ আটক করে। এসময় তাদের কাছে থেকে দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মারুফাত হুসাইন আরও জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category