• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং বেসরকারী উন্নয়ন সহযোগি সংগঠন ডাসকেতা ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার(ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ডাসকো ফাউন্ডেশনের কর্মী ও ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ শেষে ওই মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হক ও নাচোল ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যনেজার গোলাম মোস্তফা। শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকশদল ভূমিকম্পের সময় মানুষের জীবনমাল রক্ষার্থে করনীয়, বাড়িতে গ্যাস দুর্ঘটনা মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণের মহড়া প্রদর্শণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category