• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হলুদ রঙে ছেয়েগেছে সরিসা ক্ষেত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার, নাচোল-চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে হলুদ রঙে ছেয়েগেছে সরিসা ক্ষেত। তীব্র শীতেও সরিসা ক্ষেতে মৌমাছির গুনগুন শব্দে এক মায়াবী আবেশের সৃষ্টি করেছে।

আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর সরিসার বাম্পার ফলনের আশা করেছে কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, গত ২০২২-২০২৩ অর্থ বছরে সরিসার আবাদ হয়েছিল ৮১০০ হেক্টোর। সরিসার ভাল বাজারমূল্য পাওয়ায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে নাচোল উপজেলায় ৯০৫০ হেক্টোর আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আবাদ হয়েছে।

তিনি আরও জানান, এবছর সরকারী প্রনোদনার আওতায় উপজেলায় সাত হাজার সরিসা চাষীকে এক কেজি করে সরিসাবীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বীনামুল্যে প্রদান করা হয়েছে। উত্তর চন্ডিপুর বøকের উপ-সহকারী কৃষি অফিসার রাকিবুল হাসান জানান, তার বøকে এবছর ১২২০ হেক্টোর সরিসা আবাদ হয়েছে।

উপজেলার ভুজইল গ্রামের কৃষক আব্দুল বারি জানান, তিনি এবছর ৪০ বিঘা ও নাসিরাবাদ গ্রামের আব্দুস সালাম ৩৫ বিঘা সরিসা আবাদ করেছেন। এবছর রবি মৌসুমে উপজেলায় বারি-১৪ জাতের ৭৯২৫, বারি-৯ জাতের ১২৫, বারি-১৭ জাতের ১৫০, বীনা-৯ জাতের ১০০, বীনা-১১ জাতের ১০, টরে-৭ জাতের ১২৫, টরে-১৫ জাতের ৬১৫ হেক্টের জমিতে সরিসার আবাদ হয়েছে।

এদিকে তীব্র শীত উপেক্ষা করে মৌচাষী ঝিকড়া গ্রামের খলিলুর রহমান, সোনাইচন্ডি গ্রামের খাইরুল ইসলাম ও নেজামপুর পূর্বপাড়া গ্রামের আতাউর রহমান সরিসা ক্ষেতের আশেপাশে তাদের মৌবাক্স রেখে মধু আহরণে ব্যস্ত সময় পার করেছেন। এতে করে সরিসার পতঙ্গ পরাগায়ন কাজে সহায়ক হচ্ছে। তবে তীব্র শীতে মৌমাছি বের হতে পারছেনা, তাই পতঙ্গ পরাগায়ন ব্যবহত হচ্ছে। তবে আবহা অনুকুলে এবছর সরিসার বাম্পার ফলন আশা করেছে কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category