• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সুধীজনদের সাথে জেলাপ্রশাসকের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসকের সাথে উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা ও সুধীজনদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপাধ্যাক্ষ ও পুজা উদযাপণ কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তি, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম বাবু, নেজামপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল সরকারী কলেজের প্রভাষক সফিকুল আলমসহ অন্যান্যরা। জেলা প্রশাসক সুধীজনদের নিকট থেকে তাদের বক্তব্যে সমস্যাগুলি চিহ্নিত করেন ও তাতক্ষনিক সংশ্লিষ্ট দপ্তরের অফিসারের নিকট থেকে প্রতিউত্তর শ্রবণ করেন। প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ সকল সরকারী দপ্তর প্রধানগণকে জনগণের সেবক হিসেবে আচরণ করার আহŸান জানান ও কিছু আবেদনের(সমস্যা)র বিষয়ে সংশ্লিষ্ট উর্ধতন দপ্তরে তিনি জানাবেন বলে নাচোলবাসীকে আশ^স্ত করেন। সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৭৮ জন শিক্ষার্থীর মাঝে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির ৮লাখ ৯হাজার নগদ টাকা ও ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এদিন দুপুরে জেলা প্রশাসক নাচোল পৌরসভাও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category